বিজয়িনী কবিতা - কাজী নজরুল ইসলাম

 হে মোর রাণি!  

 তোমার কাছে হার মানি আজ শেষে।  

 আমার বিজয়-কেতন লুটায় তোমার চরণ-তলে এসে।  

 আমার সমর-জয়ী অমর তরবারী  

 দিনে দিনে ক্লানি- আনে, হ’য়ে ওঠে ভারী,  

 এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি,  

 এই হার-মানা-হার পরাই তোমার কেশে।।   

  

 ওগো জীবন-দেবী।  

 আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল,  

 আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল!  

 আজ বিদ্রোহীর এই রক্ত-রথের চূড়ে,  

 বিজয়িনী!  

 নীলাম্বরীর আঁচল তোমার উড়ে,  

 যত তৃণ আমার আজ তোমার মালায় পূরে’,  

 আমি বিজয়ী আজ নয়ন-জলে ভেসে।

Comments

Popular posts from this blog

খোকার সাধ কবিতা - কাজী নজরুল ইসলাম

'জুতা-আবিষ্কার' কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

আমার বাড়ি কবিতা - জসীম উদ্দীন | কবিতার জগৎ