ছোটন ঘুমায় ছড়া -সুফিয়া কামাল ||কবিতার জগৎ

 গোল করো না গোল করো না  

 ছোটন ঘুমায় খাটে।  

 এই ঘুমকে কিনেত হল  

 নওয়াব বাড়ির হাটে।  

 সোনা নয় রুপা নয়  

 দিলাম মোতির মালা  

 তাইতো ছোটন ঘুমিয়ে আছে  

 ঘর করে উজালা। 

Comments