আমার এই পথ চাওয়াতেই আনন্দ - রবীন্দ্রনাথ ঠাকুর | kobitar jagot

 আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।  

 খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।।  

  

 কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,  

 খুশি রই আপন মনে- বাতাস বহে সুমন্দ।  

 সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,  

 শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।  

 ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,  

 ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ।।  

  

 আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।  

 খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।  

 আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।

Comments

Popular posts from this blog

খোকার সাধ কবিতা - কাজী নজরুল ইসলাম

'জুতা-আবিষ্কার' কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি কবিতা - কাজী নজরুল ইসলাম | কবিতার জগৎ